মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সাভারে চাঁদাবাজীর পৃথক ঘটনায়  আটক-৩

    সাভারে চাঁদাবাজীর পৃথক ঘটনায়  আটক-৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারে পুলিশের বিশেষ শাখা (এসবি)  পরিচয়ে এক ব্যবসায়িকে ভূয়া ওয়ারেন্ট দেখিয়ে চাঁদা দাবী ও অপহরণের অভিযোগে ১ জন সহ পৌরসভার নাম ভাঙিয়ে (টোল) চাঁদাবাজির পৃথক ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

    রবিবার (০১লা জুন) সকালে গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুয়েল মিঞা। 

    এর আগে গত শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাভার মডেল থানা পুলিশ গনমাধ্যমকে জানায়, গতশুক্রবার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এসবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়িকে ভূয়া ওয়ারেন্টের কপি দেখিয়ে চাঁদা দাবি করেন এক ব্যাক্তি। এসময় ওই ব্যক্তিকে সন্দেহ হলে এলাকাবাসীর সহ‌যোগীতায়  সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহানুর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করে। 

    অপর আরেক ঘটনায়,একই দিন সাভার পৌরসভার নাম ভাঙ্গিয়ে চাঁদাদাবি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হলে,ভিডিও ফুটেজের সূত্র ধরে সাভার থানাধীন দক্ষিণ নামাবাজার ব্রীজ মোড় এলাকায় একটি অটোরিক্সা থেকে কয়েকজন ব্যক্তি টোল তোলার নামে ইজি বাইক/অটোরিক্সা থেকে চাঁদা আদায় কালে মোঃ রিপন মিয়া (২৬) ও গোলাম রাব্বি (২০) নামের দুই যুবকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

    সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুয়েল মিঞা বলেন,আটক ব্যাক্তিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন মোতাবেক ব্যাবস্থা গ্রহন পূর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে। 


    মোঃ সাইদুল আলম তৌহিদ সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন