বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

    বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে ২ টা থেকে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

    পরে বিকাল ৫ টা বাজে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হয়। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের একজন প্রতিনিধি করে পরিচালক বা প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। নির্বাচনে বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠা পরিচালক মোঃ শাহ আলম কে সভাপতি এবং বুধন্তী মডেল স্কুলের প্রধান শিক্ষক কামাল আহমেদ কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

    নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, সহ-সভাপতি মোঃ আজিম, মোঃ শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল আহমেদ, কোষাধ্যক্ষ মহিউদ্দিন রুবেল সহ ২১ জনের নাম নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাবিবুর রহমান ফলাফল ঘোষণা করা হয়। 

    এসময় সর্বসম্মতিক্রমে প্রধান পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে সদ্য সাবেক সাধারণ সম্পাদক, ফোকাস আইডিয়াল একাডেমির পরিচালক সেলিম মৃধা কে মনোনীত করা হয়। 

    প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে মোঃ মাহিদুল ইসলাম, এস এম কামরুল হাসান শান্ত, মোঃ আলী আজম ও সালমা আক্তার নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করে এই নির্বাচন সম্পন্ন করেন।

    নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামীর জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় শিক্ষাবিদ ও শিক্ষক নেতারা এই নির্বাচনের মাধ্যমে উপজেলা পর্যায়ে কিন্ডারগার্টেনগুলোর ঐক্য ও উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন।


    মহিউদ্দিন রুবেল, বিজয়নগর প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন