বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • পপতারকা রিয়ান্না বাবা হারা

    পপতারকা রিয়ান্না বাবা হারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিখ্যাত পপতারকা  রিয়ান্নার বাবা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। শনিবার (৩১ মে) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রোনাল্ড ফেন্টি।

    এ বিষয়ে কথা বলতে রিয়ান্নার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্স। কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে রিয়ান্নার বাবার মৃত্যুর কারণ জানা যায়নি।

    রিয়ান্নার বাবা লস অ্যাঞ্জেলেসের সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারে ভর্তি ছিলেন। গত বুধবার সেখানে দেখা যায় রিয়ান্নার ভাই রজদ ফেন্টিকে। তারই একটি ছবি পেয়েছে পেজ সিক্স। ধারণা করা হচ্ছে, একই গাড়িতে রিয়ান্নাও ছিলেন। যদিও ছবিতে তাকে দেখা যাচ্ছে না।
     
    রিয়ান্নার বাবা রোনাল্ড ফেন্টি ব্যক্তিগত জীবনে মনিকা ব্রেথওয়েটের সঙ্গে ঘর বাঁধেন। ১৯৮৮ সালে এ দম্পতির ঘর আলো করে জন্ম নেন রিয়ান্না। এ গায়িকার আরো দুটো ভাই রয়েছে। ‘আমব্রেলা’ গায়িকা রিয়ান্নার বয়স যখন ১৪, তখন বিবাহবিচ্ছেদ ঘটে তার বাবা-মায়ের। জানা যায়, মাদকাসক্ত হয়ে পড়েছিলেন রিয়ান্নার বাবা।

    প্রায় এক দশক ধরে রিয়ান্না ও এসাপ রকির বন্ধুত্ব। ২০২০ সালে তাদের একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায়। এরপর রিয়ান্নার দেশ বারবাডোসে ছুটি কাটাতে দেখা যায় এই জুটিকে। ২০২১ সালে তাদের সম্পর্কের বিষয়টি স্বীকার করেন রিয়ান্না।
     
    ২০২২ সালে একটি পুত্রসন্তান জন্ম দেন রিয়ান্না। এ জুটির এটি প্রথম সন্তান। এ গায়িকা এখন অন্তঃসত্ত্বা। এবার তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন গায়িকা।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ