বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ‘তথ্য আপা’ কর্মীদের যমুনা অভিমুখে মিছিলে পুলিশের বাধা, কাকরাইলে অবস্থান

    ‘তথ্য আপা’ কর্মীদের যমুনা অভিমুখে মিছিলে পুলিশের বাধা, কাকরাইলে অবস্থান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘তথ্য আপা’ প্রকল্পে নিয়োজিত কর্মীদের মিছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে কাকরাইল মসজিদ সড়কে সড়কেই অবস্থান নেন বিক্ষোভকারীরা।

    রোববার (১ জুন) সকাল সাড়ে ১০টার পর জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি যমুনার দিকে রওনা হয়। তবে কাকরাইল এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে তারা। পরে রাস্তায় বসে প্রতিবাদ জানান কর্মীরা।

    গত ২৮ মে সকাল থেকে চার দফা দাবি নিয়ে তথ্য আপা প্রকল্পের কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন। অনশনে থাকা কয়েকজন কর্মী অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

    জানা গেছে, তথ্য আপাদের আগে চার দফা দাবি থাকলেও এখন দুই দফা করা হয়েছে। এর মধ্যে রয়েছে– প্রকল্পে কর্মরত সব জনবলের জন্য সমগ্রেডে পদ সৃষ্টি করে রাজস্ব খাতে স্থানান্তর এবং কেটে নেওয়া বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ