বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • দিয়ামনি ই-কমিউনিকেশন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের ‘জয়ী অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

    দিয়ামনি ই-কমিউনিকেশন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের ‘জয়ী অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম, কণ্ঠশিল্পী রফিকুল আলম এবং বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। উদ্যোক্তাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এই সম্মাননা প্রদান করে।

    একই অনুষ্ঠানে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদেরও ‘জয়ী অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

    এ উপলক্ষে শুক্রবার, ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব, উদ্যোক্তা এবং সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

    সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।

    সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম, কণ্ঠশিল্পী রফিকুল আলম, কেকা ফেরদৌসী, সভাপতি, কুকিং অ্যাসোসিয়েশন, ডি এ তায়েব, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, হোসনে আরা নূরী নওরীন, সিইও, নওরীন’স মিরর ও সাবেক কো-চেয়ারম্যান, মেম্বার অ্যাফেয়ার্স কমিটি, ই-ক্যাব, অ্যাডভোকেট উম্মে সালমা, বিশিষ্ট সমাজসেবক ও নারী উদ্যোক্তাগণ।

    অনুষ্ঠানে যেসব গুণীজন ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়:

    আজীবন সম্মাননা:

    • আনোয়ারা বেগম (অভিনেত্রী)

    • রফিকুল আলম (কণ্ঠশিল্পী)

    • কেকা ফেরদৌসী (রন্ধন বিশেষজ্ঞ)

    অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা:

    • ডি এ তায়েব (সেরা চলচ্চিত্র অভিনেতা)

    • মাহবুবা শাহরীন (টিভি ও চলচ্চিত্র প্রযোজক)

    • দেবাশীষ বিশ্বাস (সেরা চলচ্চিত্র পরিচালক)

    • মাকসুদুল হক ইমু (সেরা বিনোদন সাংবাদিক)

    • দায়ান দায়েম (সফল ব্যবসায়ী)

    • অ্যাডভোকেট উম্মে সালমা (সমাজসেবী ও নারী উদ্যোক্তা)

    • রোটারিয়ান নাফিসা সুলতানা (সফল নারী উদ্যোক্তা)

    • তানিয়া শারমিন (উপদেষ্টা, পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন – সফল নারী উদ্যোক্তা)

    • রুমানা রহমান (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন – সফল নারী উদ্যোক্তা)

    • হোসনে আরা নূরী নওরীন (সফল নারী উদ্যোক্তা)

    • শাহানাজ ইসলাম (উদ্যোক্তা আইকন)

    • জেরীন হান্নান (সফল নারী উদ্যোক্তা)

    • রুমানা ইসলাম মুক্তি (জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী)

    • টুনটুনি (সেরা শিশু শিল্পী)

    • আফলাতুন নাহার (কালিনারি আর্টিস্ট)

    • জনি হক (গীতিকার – মায়াজাল)

    • শাম্মী আক্তার (নারী উদ্যোক্তা)

    • মুক্তা খন্দকার (ফ্যাশন ডিজাইনার)

    • সোমা আবেদীন (নারী উদ্যোক্তা)

    • সুলতানা পারভীন মুক্তা (ইভেন্ট প্ল্যানার)

    • সাবরিনা শাহিদান অভি (নারী উদ্যোক্তা)

    • মুক্তা জামান রাখি (নারী উদ্যোক্তা)

    • আকলিমা আক্তার (নারী উদ্যোক্তা)

    এছাড়াও বিভিন্ন খাতে অবদান রাখা আলোকিত উদ্যোক্তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে বক্তব্যে চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব বলেন, “আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো দেশের শিক্ষিত, উদ্যমী ও মেধাবী তরুণ উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। আমরা ইতোমধ্যেই সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছি এবং তা চলমান রয়েছে। ঢাকাসহ দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়ে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের মাধ্যমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তাদের ছেড়ে দিই না, তাদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখি।”


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ