মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গাজীপুরে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি বাবা-মা

    গাজীপুরে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি বাবা-মা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) ভোররাতে মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দা এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তার বাবা-মাকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নেয়।

    অতিরিক্ত ডিআইজির বাবা নাজমুল আলম জানান, ৬-৭ জনের একটি দল তিনতলা বাড়ির নিচ তলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে দোতলায় উঠে ঘরের দরজা ভেঙে তার ও স্ত্রীর হাত বেঁধে ফেলে। ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ৪ লাখ টাকা লুট করে ডাকাতরা পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।

    নাজমুল আলমের মেয়ে অজান্তা আলম জানান, বাড়িতে বাবা-মা একাই থাকেন। কোরবানির পশু কেনার টাকা ছাড়াও স্থানীয় মসজিদ ও কবরস্থানের উন্নয়ন তহবিলের অর্থ এবং তার বোনের বিয়ের গয়নাগাটি ঘরে ছিল, যা ডাকাত দল লুট করে নিয়ে যায়।

    খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানাও দ্রুত বাড়িতে ছুটে আসেন।

    কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন