শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ২১ জুন ঢাকায় জনসভার অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াতের আবেদন

    ২১ জুন ঢাকায় জনসভার অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াতের আবেদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানী ঢাকায় প্রথমবারের মতো বড় পরিসরে জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ জুন (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজনের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে দলটি।

    শনিবার (৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

    তিনি জানান, “সোহরাওয়ার্দী উদ্যানে ২১ জুন জনসভা করার জন্য ডিএমপির অনুমতি চাওয়া হয়েছে। এই জনসভায় জামায়াতের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন এবং সমমনা রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে।”

    তিনি আরও বলেন, “সমাবেশ আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। উদ্যানের অনুমতি পাওয়ার ওপর নির্ভর করছে সবকিছু। বিস্তারিত পরে জানানো হবে।”

    উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এর পর ঢাকায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাধিক সমাবেশ করলেও জামায়াতকে বড় কোনো জনসভায় দেখা যায়নি। তবে কারাবন্দি অবস্থায় দলটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পল্টনে একটি সমাবেশ করেছিল দলটি।

    সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগ থেকে খালাস পেয়ে মুক্তি পান এ টি এম আজহারুল ইসলাম। এরপর শাহবাগ মোড়ে তাঁকে সংবর্ধনা জানিয়ে তাৎক্ষণিক সমাবেশের আয়োজন করে জামায়াত। এই প্রেক্ষাপটেই এবার বড় আকারে জনসভা করতে যাচ্ছে দলটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন