বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ট্রাফিক সার্জেন্টের সাহসী ভূমিকা: ছিনতাইকারী হাতেনাতে গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন

    ট্রাফিক সার্জেন্টের সাহসী ভূমিকা: ছিনতাইকারী হাতেনাতে গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার যাত্রাবাড়ী এলাকায় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় এক পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন। তার দ্রুত ও সাহসিকতাপূর্ণ পদক্ষেপের ফলে ছিনতাইকারীকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

    গতকাল (৩০ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে যাত্রাবাড়ীর ফারুক সরণি এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীর নাম মো. ইব্রাহিম হোসেন (২৮), যিনি পুলিশের ভাষ্য অনুযায়ী একজন পেশাদার অপরাধী।

    ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ইভা খাতুন নামের এক নারী তার স্বামীর সঙ্গে রিকশাযোগে ফারুক সরণি দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর লক্ষ্যবস্তু হন। ছিনতাইকারী হঠাৎ তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ইভা খাতুনের চিৎকারে তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন সাড়া দেন এবং দায়িত্বে থাকা সার্জেন্ট বিলাল হুসাইন দ্রুত ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করেন।

    পরবর্তীতে তাকে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়। দেহ তল্লাশি করে ইভা খাতুনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১০ আনা এবং বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা।

    এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

    চেইন ফিরে পেয়ে ভুক্তভোগী ইভা খাতুন ঢাকা মহানগর পুলিশ ও সংশ্লিষ্ট ট্রাফিক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ