শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নারীর নিরাপত্তাই যাদের কনসার্ন, এ প্রত্যেকটা ঘটনায় অ্যাড্রেস করার কথা: সাদিক কায়েম

    নারীর নিরাপত্তাই যাদের কনসার্ন, এ প্রত্যেকটা ঘটনায় অ্যাড্রেস করার কথা: সাদিক কায়েম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের নগরকান্দায় ইভটিজিংয়ের প্রতিবাদে এক ছাত্রীকে মারধর ও আদাবরে এক নারীকে হুমকি এবং দুই ছাত্রীকে হল ছাড়ার নির্দেশ ও হুমকি দেয়ায় ছাত্রদল বিএনপির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছে ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম।  

    নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক ভিডিও বার্তার ক্যাপশনে শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে সাদিক কায়েম এ মন্তব্য করেন।

    সাদিক কায়েম ক্যাপশনে লেখেন, ফরিদপুরের নগরকান্দায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বৈশাখি নামের এক ছাত্রীকে রাস্তাতে ফেলে মারধর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আদাবর থানায় এক নারীকে প্রকাশ্যে জিন্দেগি বরবাদ করে দেয়ার হুমকি দিয়েছে বিএনপির এক নেতা। শেকৃবিতে ছাত্রদলের প্রোগ্রাম না করায় দুই ছাত্রীকে জোরপূর্বক হল ছাড়ার নির্দেশ ও হুমকি দিয়েছে ছাত্রদল নেত্রী। এ সবকটা ঘটনা শুধু আজকের। জাস্ট জুমাবারের।

    সাদিক কায়েম আরও লেখেন, নারীর নিরাপত্তাই যাদের কনসার্ন, এ প্রত্যেকটা ঘটনায় অ্যাড্রেস করার কথা ছিল। তা না করে কেবল সিলেক্টিভ কেইসকে কেন্দ্র করে ছাত্রশিবিরের বিরুদ্ধে মব ক্রিয়েট করা এ কথাই স্পষ্ট করে ‘নারীর নিরাপত্তা’ নয়; বরং রাজনৈতিক স্বার্থ আপনাদের কাছে মুখ্য। 

    ছাত্রশিবিরের কেন্দ্রীয় এ প্রকাশনা সম্পাদক লেখেন, আমরা দেখেছি কুয়েটে, তিতুমীর কলেজে, সোহরাওয়ার্দী কলেজ, গ্রাফিক্স আর্ট কলেজ, কক্সবাজার পলিটেকনিক, ঢাকা পলিটেকনিক, শ্রীপুর কলেজ, তামিরুল মিল্লাতসহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্রদল অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। তার ধারাবাহিকতায় আজ শেকৃবিতে দলীয় প্রোগ্রামে না যাওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগীয় কায়দায় দুই ছাত্রীকে হল ছাড়ার হুমকি দিয়েছে।

    সবশেষে ছাত্রশিবিরেরে এ নেতা লেখেন, ক্ষমতায় না আসতেই যারা নব্য ফ্যাসিস্ট হওয়ার পায়তারা করছে আপনাদের পরিণতি ভালো হবে না। জান-জীবনের ওপর কারও জোরপূর্বক নিয়ন্ত্রণ বরদাশত করা হবে না।       


    দৈএনকে/ মেলোরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন