বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ছুরিকাঘাতে অটোরিক্সা চালককে হত্যা

    ছুরিকাঘাতে অটোরিক্সা চালককে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়ার পৌরশহরে শুক্রবার (৩০শে মে) দিনের আলোয় প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে শাহীন আহমেদ (২৮) নামক এক অটোরিক্সা চালককে। ঘটনার পরপর পথচারীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহীন আহমেদ পৌরসভার জয়পাশার বাসিন্দা ইসহাক আলীর ছেলে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাতে জানায়, শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে শহরের দক্ষিণবাজার থেকে কাদিপুর ইউনিয়নগামী সড়কের সম্মুখে কুলাউড়া থানার একশ গজের মধ্যে হঠাৎ একটি সিএনজি অটোরিক্সা থেকে কে বা কারা ব্যাটারিচালিত অটোরিক্সা চালক শাহীনকে ধাওয়া করে। একপর্যায়ে সিএনজি অটোরিক্সায় বসে এক ঘাতক অটোরিক্সা চালক শাহীনকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

    এসময় পথচারীরা আহত চালক শাহীনকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, নিহত ব্যক্তির মৃতদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এঘটনার ঘটতে পারে। নিহতের পরিবার অভিযোগ দায়ের করলে তদন্ত অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।


    তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন