বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কমলগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ

    কমলগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জে পৃথক দুটি সীমান্ত এলাকা থেকে ১৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ১৯ জনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

    শুক্রবার (৩০ মে) ভোর ৪ টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগীছড়া থেকে ৫ জন ও চাম্পাছড়া এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়। 

    আটককৃতদের মধ্যে শিশু ও নারী রয়েছে। আটককৃতদের বাগীছড়া বিওপি ও চাম্পাছড়া বিওপি তে রেখে তাদের তথ্য যাচাইবাছাই করা হচ্ছে। 

    এনিয়ে জেলার কমলগঞ্জ, বড়লেখা, ও কুলাউড়া সীমান্ত দিয়ে ৩০১ জন আটক করেছে বিজিবি। 

    বর্ডার গার্ড বাংলাদেশ ৪৬ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. ক. মো. জাকারিয়া বলেন, আজ ১৯ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। ভোর ৪ টার দিকে কমলগঞ্জের বাগীছড়া সীমান্ত এলাকা থেকে ৫ জন ও সকাল ৭ টার দিকে চাম্পাছড়া সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে বিজিবির টহলদল আটক করে। প্রথম ৫ জনকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে। এই ৫ জন কুড়িগ্রামের বাসিন্দা। বাকীদের তথ্য যাচাই-বাছাই শেষে থানায় হস্তান্তর করা হবে।  


    রাজু দত্ত, কমলগঞ্জ প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন