শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • যশোরে শিশু হত্যা মামলায় এক কিশোর গ্রেপ্তার  

    যশোরে শিশু হত্যা মামলায় এক কিশোর গ্রেপ্তার  
    প্রতিকি ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোরে শিশু হত্যা মামলায় পলাতক আসামি এক কিশোর গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

     সদর উপজেলার শানতলা এলাকায় বৃহস্পতিবার আসামিকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি এক কিশোর, সনি কুমার দাস (১৭।

    পিবিআই জানায়, সদর উপজেলার চুড়ামনকাঠি কুন্ডুপাড়ায় একটি নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গ্রামের দাসপাড়ার যুবকদের মধ্যে বিরোধ শুরু হয়, গত চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি যা পরদিন মল্লিকপুরে গড়ায় সংঘর্ষে। এতে, চয়নের বন্ধু জবীন ও স্বাধীন দাস ছুরিকাঘাত হয়। চয়ন দাস ২৫ ফেব্রুয়ারি রাতে আহত বন্ধুদের দেখে হাসপাতালে যাওয়ার পর ফেরার পথে শানতলায় প্রতিপক্ষের হামলার শিকার হয়। চয়ন দাসকে রাস্তার ওপর ফেলে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 

    এ ঘটনার পর যশোর কোতয়ালী থানায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে চয়নের পিতা নয়ন । 

    মামলাটির তদন্তে নেমে যশোরের একটি টিম পিবিআই চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। যাদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দিও দেয়। সর্বশেষ পলাতক আসামি সনি কুমার দাসকে (১৭) গ্রেপ্তার  করে আদালতে সোপর্দ করা হয়। সনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।          


    দিপু মন্ডল, প্রতিনিধি, যশোর 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ