শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ আটক এক

    সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ আটক এক
    সাতক্ষীরায় সদর উপজেলার বৃহস্পতিবার (২৯ মে) ভোরে একটি বিশেষ আভিযানিক দল একজনকে আটক করে।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। 

    সাতক্ষীরায় সদর উপজেলার বৃহস্পতিবার (২৯ মে) ভোরে একটি বিশেষ আভিযানিক দল একজনকে আটক করে। আটক ব্যক্তির নাম রুহুল আমিন (৬৮) আলীপুর গ্রামের। 

    সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক-এর সার্বিক দিক নির্দেশনায় ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম ওজনের ০৪ টি স্বর্ণের বারসহ রুহুল আমিনকে আটক করে।

    বিজিবির একজন বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২/৫-এস হতে আনুমানিক ০৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে এরুপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে অত্র ব্যাটালিয়নের ভোমরা বিওপির একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।

     এ সময় আভিযানিক দল ভোমরা সীমান্ত এলাকার দিকে ইজিবাইকযোগে গমনকালে তেতুলতলা নামক স্থান হতে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোঃ রুহুল আমিন (৬৮)কে আটক করে। পরবর্তীতে, আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে ১টি মোবাইল এবং তার কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ০৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম যার মূল্য ছেষট্টি লক্ষ আশি হাজার আটশত পঁচাশি টাকা। 

    এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা, স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।   


    এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ