বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মহাখালীতে ফ্যানের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

    মহাখালীতে ফ্যানের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মহাখালী হাজারীবাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদা বেগম (৩৮) নামে এক গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) রাত আনুমানিক ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, রাতের বেলায় বাসায় থাকা অবস্থায় একটি টেবিল ফ্যানের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে রাশিদা বেগম হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। স্বামী মোহাম্মদ আলী জানান, বাসায় ফিরে তিনি স্ত্রীকে ফ্লোরে পড়ে থাকতে দেখেন, তার হাত ফ্যানের তারে জড়িয়ে ছিল। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত রাশিদার বাড়ি শেরপুর সদর উপজেলার বানিয়া গ্রামে। তিনি মহাখালীর হাজারীবাড়ি এলাকায় একটি টিনশেড বাড়িতে স্বামীসহ ভাড়া থাকতেন এবং স্থানীয় বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহাখালী থেকে এক নারীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি বনানী থানায় জানানো হয়েছে এবং মরদেহ জরুরি বিভাগে রাখা হয়েছে।”

    এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ