শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • ঝিনাইদহে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

    ঝিনাইদহে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
    কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যালে কৃষক নায়েব আলীকে হাসপাতালে আনার আগে মারা গেছে।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহের জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

     কৃষকটি কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের ।  কৃষক নায়েব আলী বুধবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে বসেছিল। এ সময় প্রতিপক্ষ ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন এসে তার উপর হামলা করে।

     সে সময় তারা বাশের লাঠি দিয়ে উপর্যপুরি পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। ওই সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথে মারা যায়। 

    স্থানীয়দের একজন জানিয়েছে, নিহত নায়েব আলীর বোনের জমি কেনেন প্রতিবেশী ইউনুছ আলী। ওই জমি দখলকে কেন্দ্র করা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়। 

    কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার খালিদ হাসান বলেন, নায়েব আলীকে হাসপাতালে আনার আগে মারা গেছে। ধারনা করা হচ্ছে লাঠির আঘাত ও অতিরিক্ত রক্ষ ক্ষরণে মারা গেছে।

    কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে নায়েব আলীকে হত্যা করা হয়। আসামিদের আটকের চেষ্টা চলমান। 


    তরিকুল ইসলাম তারেক, প্রতিনিধি, ঝিনাইদহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ