বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • যেভাবে উচিত কাজটাকে শেষ করে আমি সেভাবে করি : কেয়া পায়েল

    যেভাবে উচিত কাজটাকে শেষ করে আমি সেভাবে করি : কেয়া পায়েল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও মিডিয়াতে কাজ করা নিয়ে কথা বলেছেন। যেখানে তিনি উল্লেখ করেন যে, মিডিয়াতে এক জনের জন্য দশ জনের নাম খারাপ হয়।

    সাক্ষাৎকারে কেয়া পায়েল বলেন, ‘এটা তো একটা কাজেরই জায়গা। আমি মিডিয়াটাকে কাজ হিসেবেই দেখি সবসময়। যে আমি যখন সকালে যাবো এবং রাতে ব্যাক করবো যতটুকু সময় আমি সেখানে থাকবো ততটুক সময় আমি চিন্তা করি যে এটা আমার কাজ।’

    তিনি বলেন, ‘যেভাবে উচিত কাজটাকে শেষ করে আমি সেভাবে করি। আর যখন আমি বাসায় চলে আসি তখন আমি আমার মত বাসায় যে রকম থাকা উচিত সেরকমই থাকি।’

    ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কেয়ার ভাষ্য, ‘সম্পর্ক কিংবা আমার পরিবার সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। সেটা আমার কাজের সাথে রিলেটেড না। মিডিয়া হচ্ছে আমার কাজের জায়গা সেখানে আমার ব্যক্তিগত কিছু কখনো যুক্ত করতে চাই না।’ 

    অভিনেত্রী বলেন, ‘আমার কাজ যারা দেখে পরিচিত মানুষ কিংবা যারা আমাকে পছন্দ করে তারা কখনো বলে না আপু আপনার এই জিনিসটা আমার খারাপ লেগেছে। আমি ওইভাবেই চলি। মিডিয়াতে যারা একান্তই কাজ করে কিংবা কাজের যে মানুষগুলো তাদেরকে নিয়ে কিছু বলার নাই। তাদেরকে নিয়ে কখনো বলবেও না।’

    অভিনেত্রীর কথায়, ‘তাকে নিয়েই বলবে যে হয়ত কাজ ছাড়া অন্য কিছু করে। মিডিয়াতে এক জনের জন্য দশ জনের নাম খারাপ হয়। এটা শুধুমাত্র মিডিয়া না আমাদের ব্যক্তিগত জীবন যদি চিন্তা করি কিংবা সেটা আমার পড়াশোনা হোক যেখানেই হই না কেন। সেখানে যদি আমি খারাপ কিছু করি সেখানে আর দশ জন মানুষ খারাপ বলবেই।’


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ