শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নয়াপল্টনে তারুণ্যের ঢল, মুখর রাজপথে বিএনপির যুব সমাবেশ

    নয়াপল্টনে তারুণ্যের ঢল, মুখর রাজপথে বিএনপির যুব সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিভাগীয় যুব সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

    দুপুর ২টায় মূল কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এতে নয়াপল্টন এলাকায় বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।

    ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ থেকে মিছিল নিয়ে অংশ নেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শত শত মিছিল এসে একত্রিত হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যা ক্রমেই রূপ নেয় জনসমুদ্রে।

    সমাবেশস্থলে অংশ নেওয়া মিছিলগুলোতে ছিল ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা এবং দলীয় টি-শার্ট পরা নেতাকর্মীরা। গানে-স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো নয়াপল্টন এলাকা। দলীয় মাইক থেকে বাজানো হচ্ছে সংগীত, যেখানে উঠে আসছে জিয়াউর রহমান ও তারেক রহমানের নাম।

    এই যুব সমাবেশের আয়োজন করে বিএনপির তিনটি অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আয়োজক নেতারা বলছেন, তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অংশগ্রহণের অধিকার ক্রমেই সংকুচিত হচ্ছে। এই সমাবেশের মাধ্যমে তারা সেই প্রতিবাদ জানাচ্ছেন।

    ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, “তরুণরা আজ রাজনীতি থেকে বঞ্চিত। তাদের নেই ভোটাধিকার, মতপ্রকাশেও রয়েছে বাধা। আজকের এই সমাবেশ সেই বঞ্চনার প্রতিবাদ।”

    সমাবেশ ঘিরে নয়াপল্টনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে। যানজট এড়াতে বন্ধ রাখা হয়েছে সড়কের উভয় পাশের যান চলাচল। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। বিকেল ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    মে মাসজুড়ে তরুণদের সম্পৃক্ত করতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপির এই তিন অঙ্গসংগঠন। চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় সমাবেশের পর এবার রাজধানীর কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হচ্ছে এই তরুণসমাবেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন