বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সুনামগঞ্জে ৬৮ জনকে পুশইন বিএসএফের

    সুনামগঞ্জে ৬৮ জনকে পুশইন বিএসএফের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের জৈন্তাপুর উপজেলার দুইটি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে পুশ-ইনের মাধ্যমে প্রবেশ করা ৬৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বুধবার (২৮ মে) ভোররাতে উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

    বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ১৩ শিশু, ১২ নারী ও ৭ পুরুষসহ মোট ৩২ জন বাংলাদেশে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি টের পেয়ে ৪৮ বিজিবির আওতাধীন শ্রীপুর বিওপির টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

    পরে রাত ৪টা ২০ মিনিটে একই উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ৭ শিশু, ৭ নারী ও ৬ পুরুষসহ ২০ জন বাংলাদেশে প্রবেশ করে। মিনাটিলা বিওপির বিজিবি সদস্যরা সেখান থেকেও সবাইকে আটক করতে সক্ষম হন।

    একই রাতে সুনামগঞ্জের নোয়াকোট বিওপির অধীনস্থ ছনবাড়ি সীমান্ত থেকে আরও ১৬ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৬ শিশু রয়েছে। বিজিবি জানিয়েছে, তারা সবাই কুড়িগ্রাম জেলার ৫টি পরিবারের সদস্য।

    শ্রীপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল কাশেম ঢাকা পোস্টকে বলেন, রাতের নির্জনতার সুযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একাধিক দলে ভাগ হয়ে বাংলাদেশের ভূখণ্ডে পুশ ইনের চেষ্টা চালায়। আমরা তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৮ জন অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হই। ইদানীং সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের প্রবণতা বেড়েছে। এ বিষয়ে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

    তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে অধিকাংশের বাড়ি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হলেও তারা ভারতের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন