বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • চলে গেলেন রক লিজেন্ড রিক ডেরিঞ্জার

    চলে গেলেন রক লিজেন্ড রিক ডেরিঞ্জার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ববিখ্যাত রক গায়ক ও গিটারিস্ট রিক ডেরিঞ্জার আর নেই। সোমবার (২৬ মে) ফ্লোরিডার ওর্মন্ড বিচে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার তত্ত্বাবধায়ক টনি উইলসন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।

    মাত্র ১৭ বছর বয়সে দ্য ম্যাককয়স ব্যান্ডের মাধ্যমে ‘হ্যাং অন স্লুপি’ গানটি গেয়ে বিশ্ববাসীর নজর কাড়েন ডেরিঞ্জার। ৭০-এর দশকে একক ক্যারিয়ারে তিনি ‘রক অ্যান্ড রোল, হুচি কু’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে গিটারিস্ট, প্রযোজক ও সেশন মিউজিশিয়ান হিসেবে অসংখ্য তারকা শিল্পীর সঙ্গে কাজ করেন।

    গ্র্যামি পুরস্কারজয়ী এই শিল্পী ‘ওয়িয়ার্ড আল’ ইয়ানকোভিচের অ্যালবাম ‘Eat It’ প্রযোজনা করেন, যেখানে মাইকেল জ্যাকসনের বিখ্যাত গানের প্যারোডি ছিল ‘Eat It’ ও ‘Who’s Fat’। ডেরিঞ্জারের জনপ্রিয় অ্যালবাম ‘All American Boy’-এর ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক ‘Joy Ride’ এবং ‘Time Warp’ এখনো শ্রোতাদের মন জয় করে।

    স্টিলি ড্যান, কিস, টড রুন্ডগ্রেন, বারব্রা স্ট্রেইস্যান্ড এবং এয়ার সাপ্লাইয়ের মতো শিল্পীদের অ্যালবামে গিটার বাজিয়ে তিনি রেখেছেন অবিস্মরণীয় ছাপ। তিনি বনি টাইলারের বিখ্যাত গান ‘Total Eclipse of the Heart’-এ গিটার সোলো বাজিয়েছিলেন।

    ১৯৮০-র দশকে সিন্ডি লপার-এর ব্যান্ডে ট্যুর করেন এবং তার তিনটি অ্যালবামে পারফর্ম করেন। ১৯৮৫ সালে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের ‘The Wrestling Album’ প্রযোজনা করে প্রমাণ করেন, তিনি রক জগতের বাইরেও সমান জনপ্রিয়। এখানেই তিনি লেখেন হাল্ক হোগানের থিম সং ‘Real American’।

    টনি উইলসন বলেন, ‘রিকের জীবন ছিল সঙ্গীত, তিনি তার প্রতিভা ও উদ্যম দিয়ে লক্ষ শ্রোতার হৃদয় জয় করেছেন। তার মৃত্যুতে আমরা এক প্রকৃত শিল্পীকে হারালাম।’


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ