মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বনতলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালিত হয়।

    পুলিশ জানায়, ঢাকা অভিমুখে চলা একটি ট্রাকে মাদক পরিবহন করা হচ্ছে এমন তথ্য পেয়ে পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি দল ওই ট্রাকে তল্লাশি চালায়। তল্লাশির সময় ঢাকা মেট্রো ড-১২-৪৬৮১ নম্বরের ট্রাকটির ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ট্রাকে থাকা দুইজনকে আটক করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার বুড়িচং থানার পয়াত উত্তরপাড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৫) এবং একই এলাকার কাজল মিয়ার ছেলে সাব্বির হোসেন (১৮)।

    আটকের পর কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে তাদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

    মঙ্গলবার (২৭ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।

    বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন