বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • দীর্ঘ ৯ বছর পর যুক্তরাষ্ট্র সফর বাপ্পা মজুমদার

    দীর্ঘ ৯ বছর পর যুক্তরাষ্ট্র সফর বাপ্পা মজুমদার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিছুদিন আগেই কানাডা মাতিয়ে এসেছেন বাপ্পা মজুমদার। এবার পালা আমেরিকা সফরের। টানা ৯ বছর পর ফের গানে গানে মর্কিন-মুলুক মাতাবেন এই গায়ক। সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হবে বাপ্পার এই ট্যুর। যেখানে দেশটির অন্তত ১০টি শহরে গান শোনাবেন তিনি। যার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগো, লসঅ্যাঞ্জেলেস প্রভৃতি।

    বাপ্পা মজুমদারের এই ট্যুরের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আয়রন ক্লাউড। প্রতিষ্ঠানটির কর্ণধার ফায়সাল জাহেদ বলেন, ‘বাপ্পা মজুমদার বাংলাদেশের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় একজন শিল্পী। সংগীতে তার এখন গোল্ডেন এজ চলছে। সারা বিশ্বেই বাংলা ভাষাভাষীদের কাছে তার আলাদা মর্যাদা রয়েছে। অনেক বছর তিনি যুক্তরাষ্ট্রে আসেননি। কিন্তু এখানকার শ্রোতারা তার গান শুনতে ও পারফরম্যান্স দেখতে উদগ্রীব হয়ে আছে। সেই দিকটা বিবেচনা করে আমরা এই ট্যুরের আয়োজন করতে যাচ্ছি। এই আয়োজনকে সফল করার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।’

    এদিকে বাপ্পা মজুমদার জানিয়েছেন, এই ট্যুরের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে তার কথা চূড়ান্ত হয়ে আছে। এখন বিস্তারিত শিডিউল তৈরিসহ অন্যান্য কাজ চলছে। তিনি প্রত্যাশা করছেন এই ট্যুরটি স্মরণীয় হবে এবং যুক্তরাষ্ট্র প্রবাসীদের সঙ্গে তার সংগীতীয় সম্পর্ক আরও জোরালো করবে।

    এবারের ট্যুরে বাপ্পা মজুমদারের সফরসঙ্গী হচ্ছেন তার ব্যান্ড ‘দলছুট’ সদস্যরাও। দলটির বর্তমান লাইনআপে রয়েছেন— বাপ্পা মজুমদার (ভোকাল), মাসুম ওয়াহিদুর রহমান (গিটার), জন শার্টন (বেজ গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড) এবং শাহান কবন্ধ (ম্যানেজার)।

    বলা দরকার, সর্বশেষ বাপ্পা মজুমদার যুক্তরাষ্ট্রে গান শুনিয়েছিলেন ২০১৬ সালে।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ