বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • অভিনেতা জামিলের স্ত্রী লন্ডনে আবারও বউ সাজলেন

    অভিনেতা জামিলের স্ত্রী লন্ডনে আবারও বউ সাজলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা জামিল হোসেন এবং অভিনেত্রী মুনমুন আহমেদ মুন বিয়ে করেছেন। দুই পরিবারের সদস্য আর ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয় গত মাসে। এক মাস পরেই আবারও বউবেশে দেখা গেল অভিনেত্রী মুনমুন আহমেদকে।

    তারকাজুটির ঘনিষ্ঠ মহল থেকে জানা যায়, অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মীরাক্কেল খ্যাত অভিনেতা জামিলের। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর তারা জীবনসঙ্গী করে নিলেন দুজনকে।

    স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই নাকি ছিল তাদের পরিচয়। এরপর একসঙ্গে একটি রোমান্টিক গানেও পর্দা ভাগ করেছেন তারা।

    এবার তারা লন্ডনের রাস্তায় নতুন করে আয়োজন করেছেন রিসেপশন অনুষ্ঠানের। ছাদখোলা গাড়িতে অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে তাদের দুজনকে। পেস্ট কালারের লেহেঙ্গায় অসাধারণ লাগছে মুনমুনকে। এ দিন জামিলও পরেছিলেন স্ত্রীর সঙ্গে রঙ মিলিয়ে পাঞ্জাবি।

    তাদের শেয়ার করা ভিডিওতে মুনমুন প্রশ্ন করছেন আমাকে আরেকবার বউবেশে কেমন লাগছে? লাজুক জামিল মুচকি হেসেই তার উত্তর দিলেন। তারা জানালেন, দেশে বিয়ে সেরেছেন আর বিদেশে রিসেপশন আয়োজন করেছেন পরিবারের সঙ্গে।

    বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন মুনমুন। ঢাকাতেই বেড়ে ওঠা এই অভিনেত্রীর। ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে; সেখানে মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি।
     
    বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন। কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। এর বাইরেও তাকে দেখা গেছে নাটকে। এর মধ্যে অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।
     
    শুধু বিজ্ঞাপন ও নাটকে সীমাবদ্ধ থাকেননি মুন। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তবে সিনেমায় কাজের সুযোগ অনেক আগে থেকে পেলেও তিনি একটু ভাবার সময় নিয়েছিলেন।

    অন্যদিকে ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী হয়ে দর্শক নজরে পড়েন জামিল।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ