বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আমি ভালো আছি: পরীমণি

     আমি ভালো আছি: পরীমণি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি সাম্প্রতিক সময়ে ব্যক্তিজীবনে একাধিক চড়াই-উতরাই পেরিয়েছেন। শরীফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং প্রিয় নানা ভাইয়ের মৃত্যু—এই দুই বড় ধাক্কায় একসময় একাকিত্বে ভুগেছেন তিনি। তবে এখন তার জীবনের কেন্দ্রে ছেলে এবং মেয়ে। সন্তানদের ঘিরেই যেন পরীমণির নতুন করে বেঁচে থাকার প্রেরণা।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। পোস্টে লিখেছেন,‘আল্লাহ কিছু নেয়ার আগে কিছু দিয়েও দেন।’

    তিনি আরও লেখেন, ‘আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানা ভাই মারা যাওয়ার সময় আমার আশপাশের পরিচিত জনেরাও মনে করেছিল আমি বোধহয় স্বাভাবিক থাকতে পারব না আর।’

    পরীমণি বলেন, ‘এখন এই মুহূর্তেও আমি ঠিক এটাই ভাবছি, মহান আল্লাহ পৃথিবীর সব কিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।’

    এই আবেগঘন পোস্টে পরীমণির ভক্তরা ভক্তরা ইতিবাচন মন্তব্য করেন। ভক্তরা কমেন্টে তাদের সমর্থন ও ভালোবাসা জানিয়ে গেছেন। অনেকেই অভিনেত্রীর পোস্টট শেয়ার করেছেন।   


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ