বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • রাজধানীর বাড্ডায় বিএনপি নেতা গুলিতে নিহত

    রাজধানীর বাড্ডায় বিএনপি নেতা গুলিতে নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বাড্ডায় গুলি করে হত্যা করা হয়েছে বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে। রোববার (২৫ মে) দিবাগত রাতে মধ্য বাড্ডার গুদারাঘাটের ৪ নম্বর গলিতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত কামরুল আহসান গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

    বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের বেলায় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। এখন পর্যন্ত কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থলে অভিযান চালানো হচ্ছে।

    নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থলে দুজন শ্যুটার মুখে মাস্ক পরে এসে এলোপাতাড়ি গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, মধ্য বাড্ডার গুদারাঘাট ৪ নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সাধন। সে সময় কাইয়ুমের ভাগিনা কামরুলসহ আরও কয়েকজনও সেখানে ছিলেন। হঠাৎ করেই অস্ত্রধারী দুই ব্যক্তি এসে গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন সাধন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

    পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকের ডান ও বাঁ পাশে, পিঠে এবং ঘাড়ে গুলির চিহ্ন পাওয়া গেছে।


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ