বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সাইকেল পেয়ে খুশী

    চাম্পারায় চা'বাগানের শিশু উন্নয়ন প্রকল্পের শিক্ষার্থীরা 

    চাম্পারায় চা'বাগানের শিশু উন্নয়ন প্রকল্পের শিক্ষার্থীরা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্গম চা'বাগান থেকে বিদ্যালয়ে আসার জন্য বাইসাইকেল পেল মৌলভীবাজারের কমলগঞ্জের চাম্পারায় চা বাগানের ৫০ জন শিক্ষার্থী। কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পে (বিডি-০৪১৮) আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও ন্যাশনওয়াইড কমিউনিটি ফাউন্ডেশনের সহযোগীতায় প্রকল্পের ২৬ জন মেয়ে ও ২৪ জন ছেলে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেয়া হয়।

    রবিবার ( ২৫ মে ) সকাল ১১ ঘটিকায়  চাম্পারায় চা বাগানের প্রকল্প কার্যালয়ের প্রাঙ্গনে শিক্ষার্থী ও তাদের অভিভাবক গণের উপস্থিতিতে বাইসাইকেল বিতরনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিশু উন্নয়ন প্রকল্পের এলসিসি সদস্য জেনিস বিশ্বাস, প্রকল্প ব্যবস্থাপক সাইমন দাস অনিক, হিসাবরক্ষক রনি দাস, প্রকল্পের কর্মী লিটন পাশ প্রমুখ। উল্লেখ্য, চাম্পারায় চা বাগান শিশু উন্নয়ন প্রকল্পের ৬ষ্ঠ শ্রেনী থেকে ৯ম শ্রেনীতে ৫০ জন শিক্ষার্থী পাশ্ববর্তী ইসলামপুর পদ্ধা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয় ও কুরমা চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত আছে। 

    চাম্পারায় শিশু উন্নয়ন প্রকল্প চেয়ারম্যান সাজু মারছিয়াং বলেন, চাম্পারায় চা-বাগান থেকে মাধ্যমিক বিদ্যালয় অনেক দূর, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে যেতে অনেক সময় লাগে। প্রয়োজনের সময় যানবাহন পাওয়া যায় না। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই উদ্যোগে তাদের অনেক উপকারে আসবে। চাম্পারায় ইছামতি সুনারাই এলাকার ইসলামপুর পদ্ধা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থী রক্তিমা নায়েক  ও সাতলাইন এলাকার অশোক কুমার বাকতি বলেন, প্রতিদিন পায়ে ৩ কিলোমিটার হেঁটে অনেকটা পথ পাড়ি দিয়ে তাদের বিদ্যালয়ে আসতে হয়। বাইসাইকেল পাওয়ায় তাদের কষ্ট কমবে, এখন বাইসাইকেল চালিয়ে সঠিক সময়ে স্কুলে যেতে  পারবে।


    রাজু দত্ত, কমলগঞ্জ প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন