মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মুন্সীগঞ্জে জোয়ারের তোড়ে ভেসে গেল শতাধিক গরু

    মুন্সীগঞ্জে জোয়ারের তোড়ে ভেসে গেল শতাধিক গরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামের পাশে অবস্থিত একটি খাল পাড় হওয়ার সময় জোয়ারের প্রবল স্রোতে শতাধিক গরু ভেসে গেছে। এ ঘটনায় শুক্রবার (২৩ মে) বিকাল ৪টার দিকে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

    স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গরুগুলো সকালে চরে ঘাস খাওয়ার জন্য খাল পাড়ি দেয় এবং বিকালে বাড়ি ফেরে। কিন্তু শুক্রবার বিকালে হঠাৎ জোয়ারের পানি বেড়ে যাওয়ায় এবং কচুরিপানার চাপে খালের স্রোত বেড়ে যায়। এতে খাল পার হতে গিয়ে গরুগুলো স্রোতে ভেসে যায়।

    প্রথমিকভাবে ৩৬টি গরুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে প্রায় ৬৫টি গরু। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, এ ঘটনায় প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

    ভুক্তভোগী কৃষক মহসিন জানান, “আমার ৪টি গরু ভেসে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি।”  আরেক কৃষক আবু তালেব সুজন বলেন, “প্রতিদিনের মতো গরু চরে যায়, কিন্তু ফেরার সময় এমন ঘটনা ঘটবে আমরা কল্পনাও করি নাই।”

    স্থানীয় বাসিন্দা শ্যামল খান বলেন, “আজকের দিনটি আমাদের গ্রামবাসীর জন্য এক গভীর দুঃখের দিন হয়ে থাকবে। গ্রামে এমন দৃশ্য আগে কেউ দেখেনি।”

    হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, বিষয়টি সম্পর্কে স্থানীয় ইউপি সদস্যদের খোঁজ নিতে বলা হয়েছে।


    গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক জানান, “ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রশাসন রয়েছে, যতটুকু সম্ভব সাহায্য করা হবে।”


    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, “আমরা ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা করছি, প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”

    গ্রামে এখন শোকের আবহ, অনেক কৃষক এখনও তাদের গরু খুঁজে ফিরছেন। এই দুর্যোগ স্থানীয় কৃষি নির্ভর অর্থনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।

     


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন