বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • হুমকির মুখে সরিয়ে নেয়া হলো ‘বাঙালি বিলাস’র ট্রেলার

    হুমকির মুখে সরিয়ে নেয়া হলো ‘বাঙালি বিলাস’র ট্রেলার
    ‘বাঙালি বিলাস’র ট্রেলার ছবি: সংগৃহিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের অন্যতম গুণী লেখক, চলচ্চিত্র সমালোচক ও নির্মাতা এবাদুর রহমানের সিনেমা ‘বাঙালি বিলাস’কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৮ই মে দেখানো হয়।

    সিনেমাটির ট্রেলার ২২মে মুক্তি পায়। এরপর বাধে বিপত্তি। অবশেষে সরিয়ে ফেলা হয় ট্রেলারটি।   

    একজন নারীর বিকৃত যৌন অভিজ্ঞতার বর্ণনা দিয়ে ৩ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারটির শুরু হয়। এ চরিত্রে অভিনয় করেছেন ফারহানা হামিদ।

    পরিচালক বলেন, এ চরিত্রে অভিনয়ের জন্য ফারহানা হামিদকে ফোনে একজন হুমকি দিয়েছে! এ কারণে বাধ্য হয়ে তিনি ট্রেলারটি সরিয়ে নিয়েছেন। এবাদুর রহমান এখন ফ্রান্সের কান শহর অবস্থান করছেন। 

    পরিচাল এবাদুর গণমাধম্যকে বলেন, সিনেমার বিষয়বস্তুর কারণে প্রথম থেকেই সমস্যার মুখোমুখি হচ্ছিলাম। এবার এ ঘটনা! এক ঘণ্টা পরই ট্রেলারটা নামিয়ে ফেলেছি। ফারহানা হামিদ মূল চরিত্রে অভিনয় করেছেন। টেলিফোনে হেনস্তা করা হয়। ফারহানাকে বলা হয়, বাংলাদেশে থাকতে পারবে না। অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে।

    পরিচালক জানিয়েছেন,অভিনেত্রী ফারহানা মেসেজ করে বলেন,‘ভাই, প্লিজ সেভ মি।’  

    নির্মাতা এটাও জানিয়েছেন, আপাতত দেশে এ সিনেমা মুক্তির কোন পরিকল্পনা তাদের বলা প্রয়োজন বাঙালি বিলাস ছবিটির আন্তর্জাতিক নাম ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’। বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ১৯০ মিনিট দৈর্ঘ্যের এ ছবিটি যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে একত্র করে গড়ে তুলেছে এক জটিল কিন্তু গভীরভাবে সংবেদনশীল সিনেমাটিক অভিজ্ঞতা।

    ‘বাঙালি বিলাস’-এ অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন। যিনি ভারতীয় নির্মাতা কিউ-এর ‘গাণ্ডু’-তে অভিনয় করে আলোচিত হয়েছিলেন। এছাড়াও এবাদুরের এ সিনেমায় অভিনয় করেছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদ আজাদ আবুল কালাম।
     
    এর আগে, সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান। এটি সম্পাদনা করেছেন বার্লিনের অস্কার লোসার এবং ঢাকার ইকবাল কবির জুয়েল। ছবিটির শব্দ পরিকল্পনা করেছেন ফিনল্যান্ডের মিকা নিনিমা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ