বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • চলে গেলেন অভিনেতা মুকুল দেব, বলিউড-টালিউডে শোকের ছায়া

    চলে গেলেন অভিনেতা মুকুল দেব, বলিউড-টালিউডে শোকের ছায়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। বলিউড ও টালিউড—দুই ইন্ডাস্ট্রিতেই খল চরিত্রে নিজের অনন্য উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন তিনি।

    শুক্রবার রাতের শেষ প্রহরে না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী অভিনেতা। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্রজগতে। সহকর্মী থেকে শুরু করে ভক্ত—সবাই গভীর শোক প্রকাশ করছেন।

    মুকুল দেব শুধু পর্দায় নয়, ব্যক্তিজীবনেও ছিলেন জনপ্রিয় ও প্রিয় মুখ। তার হঠাৎ বিদায়ে ভারতীয় বিনোদন অঙ্গন হারাল এক অভিজ্ঞ ও প্রতিভাবান শিল্পীকে।

    ভারতের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন খ্যাতিমান অভিনেতা মুকুল দেব। শুক্রবার গভীর রাতে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

    মুকুলের মৃত্যুর খবর প্রথম জানান বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী, যিনি সামাজিক মাধ্যমে সহকর্মীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। এরপরই চলচ্চিত্র অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শুরু করেন।

    বলিউডে যাত্রা শুরু করলেও বাংলা সিনেমা, বিশেষ করে টালিউডে মুকুল দেবের আলাদা পরিচিতি ছিল। একাধিক সুপারহিট সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা গেছে তাকে। জিৎ অভিনীত ‘আওয়ারা’, ‘বচ্চন’, ও ‘সুলতান: দ্য স্যাভিয়ার’—প্রতিটি সিনেমাতেই জিতের বিপরীতে তিনি ছিলেন শক্তিশালী প্রতিপক্ষ।

    তার অভিনয়ের ধরণ, সংলাপ বলার ভঙ্গি এবং পর্দায় উপস্থিতি তাকে খল চরিত্রে এনে দিয়েছিল ব্যাপক জনপ্রিয়তা।

    মুকুল দেব ছিলেন একাধিক ভাষায় সাবলীল এবং বহুভাষিক সিনেমায় অভিনয় করা বিরল অভিনেতাদের একজন। হিন্দি ও বাংলা ছাড়াও তিনি কাজ করেছেন মালায়ালাম, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি ও ইংরেজি ছবিতে।

    তার প্রথম বলিউড সিনেমা ছিল ‘দস্তক’, যেখানে তাকে দেখা গিয়েছিল একজন পুলিশ অফিসারের ভূমিকায়। পরে সালমান খানের সঙ্গে ‘জয় হো’ সিনেমায় তার অভিনয় দর্শক-সমালোচকদের বিশেষভাবে নজরে আসে।

    শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও মুকুল ছিলেন সমানভাবে সক্রিয়। টেলিভিশন নাটক ও ধারাবাহিকেও তিনি তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন।

    মুকুল দেব ছিলেন এমন একজন অভিনেতা, যিনি প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতেন। তার আকস্মিক মৃত্যুতে হিন্দি ও বাংলা চলচ্চিত্র হারাল এক গুণী অভিনেতাকে, আর ভক্তরা হারালেন প্রিয় এক মুখ।


    দৈএনকে/এসএ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ