মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সাভারে রংমিস্ত্রি শাহিন হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার 

    সাভারে রংমিস্ত্রি শাহিন হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারে গাড়ীর রংমিস্ত্রিকে গুলিকরে হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদী হাসান(৬৪)ওরফে শুটার মেহেদীকে গাজীপুর থেকে বিদেশী রিভলবার ও ১৭ রাউন্ড গুলি সহ আটক করেছে র‍্যাব–৪।

    শুক্রবার (২৩ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত বৃহস্পতিবার রাতে প্রযুক্তির সহায়তায় জিএমপির গাছা থানাধীন তারগাছ এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে রং মিস্ত্রি হত্যা কান্ডে জড়িত মেহেদী হাসান ওরফে শুটার মেহেদীকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তাকৃত মোঃ মেহেদী হাসন (৬৪) ঢাকা জেলার সাভার পৌরসভার ঘোষপাড়া মহল্লার মৃত নাসির উদ্দিনের ছেলে। ঘটনার বিবরনীতে জানা যায়,গত ১৯ মে রাত ৯টা ২৫ মিনিটে ব্যাংক কলোনী মহল্লায় সাবেক এমপি ডা. সালাউদ্দিন বাবুর বাড়ির অদূরে এক গ্যারেজের সামনে গুলিবিদ্ধ হয়ে শাহীন নিহত হন। ঘটনার পরপর সিসিটিভি ফুটেজে দেখা যায় সাদা গেঞ্জি পরিহিত এক ব্যক্তি ঘটনাস্থল থেকে হেঁটে পালিয়ে যাচ্ছে। তদন্তে সাদা গেঞ্জি পরিহিত ব্যক্তির পরিচয় জানা যায় ঐ ব্যক্তি মেহেদী হাসান। যিনি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী।

    সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, নিহত শাহিন পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। সে সাভার পৌর এলাকায় বরুণের মালিকানাধীর গাড়ির গ্যারেজে রং মিস্ত্রির কাজ করতেন। গত ১৯ মে রাতে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় গাড়ির গ্যারেজে সামনে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটা কাটির এক পর্যায়ে শাহিনকে গুলি করে পালিয়ে যায় মেহেদী।

    র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান বলেন , গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    স্থানীয়দের  তথ্যে জানা যায়,গ্যারেজ মালিক বরুণ একজন মাদকাসক্ত। গ্যারেজে নিয়মিত জুয়ার আসর বসে। মেহেদী ঐ রাতে গ্যারেজে মদ্যপান করে এবং জুয়ার আসরে বসেন। গ্যারেজ কর্মী শাহীনকে নেশা জাতীয় কিছু একটা আনতে বললে সে রাজি হয়নি । এ নিয়ে ক্ষুব্ধ হন মেহেদী। মধ্যপ অবস্থায় মেহেদী তাকে গুলি করে হত্যা করে। পরে তিনি গাজীপুরে পালিয়ে যান। সেখানে তার এক ভাইয়ের বসবাস। পুলিশের একটি সূত্র দাবি করেছে, মেহেদীর কাছে লাইসেন্স করা অস্ত্র ছাড়াও অবৈধ রয়েছে ।


    মোঃ সাইদুল আলম তৌহিদ,উপজেলা প্রতিনিধি সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন