বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সোনালী লাইফ ইন্সুরেন্স মালিবাগ মেট্রো শাখার উদ্বোধন 

    সোনালী লাইফ ইন্সুরেন্স মালিবাগ মেট্রো শাখার উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের জীবন বীমার আস্থা ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর মালিবাগ মেট্রো শাখা ২১শে মে ২০২৫ ড্রাগন টাওয়ার, মালিবাগ  চৌধুরীপাড়ায় তাদের নতুন ঠিকানায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এ শাখা উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের আরো অধিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত জীবন বীমার সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব‍্যক্ত করেছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে রুপালী ইন্সুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান ফৌজিয়া কামরুন তানিয়া, কোম্পানির পরিচালক শেখ মোহাম্মদ ড‍্যানিয়াল, বিশিষ্ট ব্যবসায়ী সংগঠক মাসুদ কাদের মনা, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রফিকুল ইসলাম সহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।
    রুপালী ইন্সুরেন্সের চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মালিবাগ মেট্রো শাখার উদ্বোধনের এই উদ্যোগ সমাজের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

    সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান বলেন, নতুন এই শাখা সাধারণ গ্রাহকের বীমা সেবা প্রদান আরো সহজতর করবে। আমাদের লক্ষ‍্য হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বীমা সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং সময়োপযোগী ও আস্থাশীল সেবা প্রদান করা। নতুন এই শাখা আমাদের সেই লক্ষ‍্য পুরণে আরও একধাপ এগিয়ে যাবে। 

    সোনালী লাইফ ইন্স্যুরেন্স এক দশকেরও বেশি সময় ধরে মানুষের জীবনমান উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করে আসছে এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের প্রতিষ্ঠান অতন্দ্র প্রহরীর ভূমিকায় কাজ করে যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ