বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • টিজারে তুমুল সাড়া, হৃত্বিক জানালেন ‘ওয়ার ২’ নিয়ে প্রতিক্রিয়া

    টিজারে তুমুল সাড়া, হৃত্বিক জানালেন ‘ওয়ার ২’ নিয়ে প্রতিক্রিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় তারকা হৃত্বিক রোশন আবার হাজির হয়েছেন সুপার স্পাই কবীর ধালীওয়ালের রূপে। বহু প্রতীক্ষিত ‘ওয়ার ২’ ছবির টিজারে glimps পাওয়া গেল তার অ্যাকশন অবতারের।

    মঙ্গলবার টিজারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হয় তুমুল আলোড়ন। এক্স (সাবেক টুইটার)-এ একদিনেই এটি দেখে ফেলেছেন ২৫ মিলিয়নেরও বেশি দর্শক, আর ইনস্টাগ্রামে ভিউ ছাড়িয়েছে ৩ মিলিয়ন।

    চলচ্চিত্রপ্রেমীদের মতে, হৃত্বিকের ক্যামব্যাক যেন আরও বড় কিছু অপেক্ষা করছে তার ইঙ্গিত দিচ্ছে। ‘ওয়ার’ ছবির সাফল্যের পর ‘ওয়ার ২’-কে ঘিরে প্রত্যাশাও এখন আকাশছোঁয়া।

    বলিউডের আলোচিত স্পাই ইউনিভার্সে নতুন সংযোজন ‘ওয়ার ২’। ইয়াশ রাজ ফিল্মসের এই এক্সটেনডেড ইউনিভার্সে সুপারস্পাই কবীর ধালীওয়ালের ভূমিকায় আবারও পর্দায় ফিরেছেন হৃত্বিক রোশন। তবে এবার তার সঙ্গে রয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার, ‘আরআরআর’ খ্যাত এনটিআর জুনিয়র, যার এন্ট্রি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। নতুন সংযোজন হিসেবে আছেন কিয়ারা আদবানি, যিনি এই সিনেমার মাধ্যমে স্পাই ইউনিভার্সে নিজের যাত্রা শুরু করছেন।

    সিনেমাটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি, যিনি এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালনার মাধ্যমে নিজেকে ফ্যান্টাসি অ্যাকশন ঘরানায় সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন। এবার তিনি নিয়ে এসেছেন আরও বড় পরিসরের থ্রিল, স্টাইল ও অ্যাকশনপ্যাকড একটি গল্প।

    ‘ওয়ার ২’ নিয়ে হৃত্বিক রোশন বলেন, “এই ফ্র্যাঞ্চাইজিটি আমার জন্য সবসময়ই বিশেষ। এনটিআর, কিয়ারা, আয়ান এবং আমার প্রতি দর্শকদের ভালোবাসা দেখে আমি কৃতজ্ঞ। বড় বাজেটের অ্যাকশন সিনেমা বানানো চ্যালেঞ্জিং, কিন্তু আমরা চেষ্টা করেছি সিনেমাটিকে স্মরণীয় করে তুলতে।”

    তিনি আরও বলেন, “শৈশব থেকেই আমি অ্যাকশন ঘরানার ভক্ত। কবীর চরিত্রটি অনেকদিন ধরে দর্শকদের ভালোবাসা পেয়ে এসেছে। সেই চরিত্রে আবারও ফিরতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত। ‘ওয়ার ২’ নিয়ে দর্শকের প্রতিক্রিয়া দেখে আমি অভিভূত। মুক্তির দিন হলে দর্শকের মুখোমুখি হতে আর তর সইছে না।”

    ‘ওয়ার ২’ হচ্ছে ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ ছবি। এই সিরিজ শুরু হয়েছিল ২০১২ সালে সালমান খান ও ক্যাটরিনা কাইফের ‘এক থা টাইগার’ দিয়ে। এরপর এসেছে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’ এবং সর্বশেষ ‘টাইগার ৩’।

    ‘ওয়ার ২’-এর পর দর্শকরা প্রথমবারের মতো দেখতে পাবেন নারী নেতৃত্বাধীন স্পাই সিনেমা ‘আলফা’, যেখানে অভিনয় করছেন আলিয়া ভাট ও শর্বরী। এরপর আরও বড় ধামাকা হিসেবে আসছে ‘টাইগার ভার্সেস পাঠান’, যেখানে একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও সালমান খানকে মুখোমুখি।

    বিশ্বব্যাপী ‘ওয়ার ২’ মুক্তি পাবে ১৪ আগস্ট। সিনেমাটি মুক্তি পাবে হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায়, ফলে দেশজুড়ে ও আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক সাড়া পড়ার সম্ভাবনা প্রবল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ