শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিকেলে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

    বিকেলে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলটির স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

    দলীয় সূত্রে জানা গেছে, চলমান জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলোকে সামনে রেখে দলের সর্বোচ্চ অবস্থান তুলে ধরবে স্থায়ী কমিটি। বিগত কয়েকদিনে দফায়-দফায় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। ওইসব বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হবে সংবাদ সম্মেলনে।

    কমিটির একটি সূত্র জানায়, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন কমিটির সিনিয়র একজন সদস্য।

    সূত্র জানায়, সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টাকে সরাতে বিএনপির তৎপরতা উল্লেখযোগ্য। বিশেষ করে বিগত কয়েকদিনে উপদেষ্টাদের বিষয়ে নানারকম তথ্য ও এর নিশ্চয়তা পাওয়ায় কোনোভাবেই নির্বাচনি সরকারে ছাত্রদের প্রতিনিধিত্ব দেখতে চায় না বিএনপি। 

    ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে সরাতে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে বিএনপি। আজ নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আহমেদ এ দাবি জানান। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন