বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ডিএসসিসির সব নাগরিক সেবা বন্ধ

    ডিএসসিসির সব নাগরিক সেবা বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ ও কর্মচারী ইউনিয়নগুলোর কর্মবিরতির কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ধরনের নাগরিক সেবা বর্তমানে বন্ধ রয়েছে।

    বুধবার (২১ মে) ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, “গত কয়েকদিন ধরে নগর ভবনের ভেতরের সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। আজ থেকে নগর ভবনের বাইরের আঞ্চলিক কার্যালয়গুলোর কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। ফলে দক্ষিণ সিটির নাগরিকদের কোনো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।”

    কর্মচারী ইউনিয়নগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না—এ প্রশ্নে তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত তাঁরাই নেবেন।

    উল্লেখ্য, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা প্রায় এক সপ্তাহ ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন। এই বিক্ষোভের কারণে ভবনটি তালাবদ্ধ রয়েছে। পাশাপাশি কর্মবিরতিতে অংশ নিয়েছে ডিএসসিসির কর্মচারী ইউনিয়নগুলো, যার ফলে বন্ধ রয়েছে সব নাগরিক সেবা।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ