মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ইসরাকের মেয়র হওয়ার বিষয় আদালতে বিচারাধীন: উপদেষ্টা আসিফ

    ইসরাকের মেয়র হওয়ার বিষয় আদালতে বিচারাধীন: উপদেষ্টা আসিফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরাকের মেয়র হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন, এ বিষয় নিয়ে মন্তব্য করা সমুচিত হবে না বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দিনব্যাপী সমাবেশে অংশগ্রহণ করে এ মন্তব্য করেন।

    মঙ্গলবার (২০মে) যুব সম্প্রদায়ের জন্য সরকার কর্তৃক গৃহীত ও গৃহীতব্য কার্যক্রম সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে নতুন আঙ্গিকে ৭০০ (সাত শত) জন যুব ও যুবনারীর অংশগ্রহণে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দিনব্যাপী 'যুব সমাবেশ ২০২৫' অনুষ্ঠিত হয়।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো: মাহবুব উল আলম, মহাপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তরের ড. গাজী মো: সাইফুজ্জামান, যুব অনুবিভাগের যুগ্মসচিব কাজী মোশতাক জহির, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
     
    সভাপতিত্ব করছেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের ড. মহাঃ বশিরুল আলম।
     
    জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জাতীয় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি ভারত নীতি নিয়ে উল্লেখ করে বলেন,বাংলাদেশের পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতের বেশি ক্ষতি হবে এসময় তিনি আরো বলেন, ভারত বাংলাদেশে বেশি পণ্য রপ্তানি করে থাকে। যেহেতু ভারত বাংলাদেশি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তাই আমরা বিকল্প ব্যবস্থা খুঁজছি।

    এই নিষেধাজ্ঞায় বাংলাদেশী ব্যবসায়ীদের সাময়িক অসুবিধা হলেও দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনবে।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নানা ধরনের আইনী জটিলতা নিরসনে আইন মন্ত্রনালয়ের কাছে মতামত চেয়েছি। আইনি জটিলতা শেষ হলে আমরা সবাই মিলে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো বলে তিনি আশা ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এর প্রশিক্ষণ সম্পর্কে যুব ও যুব নারীদের অবহিতকরণ, প্রশিক্ষিত যুব ও যুব নারী এবং যুব উদ্যোক্তাগণের সাথে মেলাবন্ধন সৃষ্টি ও যুবদের জন্য রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিতকরণের উদ্দেশ্যে প্রতিবছর জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট যুব সমাবেশ পালন করে আসছে।

    এতে "উদ্যোক্তা উন্নয়নে তারুণ্য ও আগামীর সম্ভাবনা" শীর্ষক কীনোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম। সভায় আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো: মাহফুজুর রহমান, এছাড়াও অংশগ্রহণকারী জন যুব প্রতিনিধি, যুব সংগঠক/যুব পুরস্কার প্রাপ্ত প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।


    মোঃ সাইদুল আলম তৌহিদ, উপজেলা প্রতিনিধি সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন