শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • করিডোর দিলে রোহিঙ্গারা ফিরবে না: ফারুক

    করিডোর দিলে রোহিঙ্গারা ফিরবে না: ফারুক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোহিঙ্গাদের করিডোর দেওয়া হলে তারা আর নিজ দেশে ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

    সোমবার (১৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    জয়নুল আবদিন বলেন, করিডোর আর চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার জন্য এই সরকারকে জনগণ ক্ষমতায় বসায়নি। এ সময় দেশের বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

    এ সময়, চট্টগ্রাম বন্দর চালানোর জন্য বাংলাদেশের অনেক লোক আছে উল্লেখ করে, তা বিদেশিদের হাতে তুলে দিতেও নিরুৎসাহিত করেন বিএনপির এ নেতা।

    অপরদিকে, দেশ নিয়ে অনেক ধরনের চক্রান্ত চলছে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, ডক্টর ইউনূস সম্মানিত ব্যক্তি, তাই তার উচিত নয় কারও পরামর্শ নিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন