বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

    সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. সামছু মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার (১৯ মে) ভোররাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর চিনাকান্দি বিওপি সংলগ্ন ১২১০/১০-এস সীমান্ত পিলারের পাশে ঘটনাটি ঘটে। আহত সামছু মিয়া সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার রাজাপাড়া গ্রামের বাসিন্দা সত্তার মিয়ার ছেলে।

    বিজিবি সূত্রে জানা যায়, সামছু মিয়াসহ আরও চারজন বাংলাদেশি চোরাচালানী মালামাল আনার উদ্দেশ্যে অবৈধভাবে আনুমানিক ১৫০ গজ ভারতের ভেতরে প্রবেশ করেন। বর্তমানে ওই সীমান্ত এলাকার ভারতীয় অংশে কারফিউ জারি থাকায় বিএসএফ সদস্যরা তাদের বাঁধা দেন। এ সময় চোরাকারবারীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ সৃষ্টি হলে রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে সামছু মিয়া বাম কাঁধে গুলিবিদ্ধ হন।

    পরে তারা দ্রুত বাংলাদেশে পালিয়ে আসেন এবং আহত সামছু মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

    এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটেলিয়ন (২৮ বিজিবির) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একইসঙ্গে, সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


    সুনামগঞ্জ প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন