শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দাবিতে উত্তাল নগর ভবন, শুরু হয়েছে ‘ব্লকেড’ কর্মসূচি

    দাবিতে উত্তাল নগর ভবন, শুরু হয়েছে ‘ব্লকেড’ কর্মসূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন এলাকায় চলছে টানা বিক্ষোভ। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী শপথ গ্রহণের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনকারীরা। তারা নগর ভবনে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেছে।

    আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের রায় অমান্য করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করে তুলছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

    পুরান ঢাকার স্থানীয় বাসিন্দারা বলছেন, নাগরিক সেবা নিশ্চিত করতে ইশরাক হোসেনকে নগর ভবনের দায়িত্বে দেখতে চান।

    টানা চারদিনের বিক্ষোভের ধারাবাহিকতায় গতকাল রবিবার ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন ঢাকাবাসীর পক্ষ থেকে মশিউর রহমান।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন