শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো অনুপস্থিত:জামায়াত নেতা তাহের

    সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো অনুপস্থিত:জামায়াত নেতা তাহের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নির্বাচনের আগে এখনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। শনিবার (১৮ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    তাহের বলেন, “নির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি, অথচ বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই রাজনৈতিক সহিংসতা, দখল প্রতিযোগিতা শুরু হয়েছে। পাবনার আটঘরিয়ায় আমাদের কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা তার প্রমাণ।”

    তিনি আরও বলেন, “নির্বাচনের জন্য এখনো সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়নি। নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, সহিংসতামুক্ত হয় — সেটাই আমাদের প্রধান লক্ষ্য। অতীতের তিনটি প্রহসনমূলক নির্বাচনই আজকের রাজনৈতিক সংকটের মূল কারণ।”

    সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যে কোনো ষড়যন্ত্র প্রতিরোধে সরকারকে আরও দৃঢ় ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনেরও অনেক বিষয়ে সক্রিয়তা ও দক্ষতার অভাব দেখা যাচ্ছে।”

    জাতীয় ঐকমত্য কমিশনের কাজকে স্বাগত জানিয়ে তাহের বলেন, “আমরা দেশের স্বার্থে মত পরিবর্তন করতে প্রস্তুত। কিন্তু সময়ক্ষেপণ না করে দ্রুত একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো জরুরি।”

    বৈঠকে জামায়াতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    অন্যদিকে, কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন