বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শহীদ ফারহান ফাইয়াজের নামে ধানমন্ডির একটি সড়কের নামকরণ, ফলক উন্মোচন ডিএসসিসির

    শহীদ ফারহান ফাইয়াজের নামে ধানমন্ডির একটি সড়কের নামকরণ, ফলক উন্মোচন ডিএসসিসির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রনেতা ফারহান ফাইয়াজের স্মরণে রাজধানীর ধানমন্ডিতে একটি সড়কের নামকরণ করা হয়েছে তাঁর নামে।

    শনিবার (১৭ মে) ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’ নামক ফলক উন্মোচন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া, তাঁর শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষকবৃন্দ এবং ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমানসহ কর্পোরেশনের বিভাগীয় প্রধানরা।

    গত বছরের ১৮ জুলাই ধানমন্ডির এই সড়কের রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার মাঝামাঝি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ)।

    ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “ফারহান ফাইয়াজ বৈষম্যবিরোধী একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদ হয়েছেন। তাঁর মতো সাহসী তরুণদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। এই সড়ক তাঁর নামেই থাকবে—এটাই আমাদের শ্রদ্ধা জানানোর একটি ক্ষুদ্র প্রয়াস।”

    তিনি আরও জানান, “জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের সবাইকে স্মরণীয় করে রাখার উদ্যোগ অব্যাহত থাকবে।”

    শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমার একমাত্র ছেলেকে হারিয়েছি—এই ক্ষতি কখনো পূরণ হবার নয়। কিন্তু তার নামে একটি সড়কের নামকরণ আমাকে গর্বিত করেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকার ও সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই।”

    তিনি আরও বলেন, “ফাইয়াজসহ যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের সবাইকে স্মরণীয় করে রাখতে হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ