বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • খিলগাঁওয়ে পরিত্যক্ত ব্যাগে মিলল বিদেশি পিস্তল, রিভলবার ও গুলি

    খিলগাঁওয়ে পরিত্যক্ত ব্যাগে মিলল বিদেশি পিস্তল, রিভলবার ও গুলি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর খিলগাঁওয়ের চৌধুরীপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, তাজা গুলি, কার্তুজ ও রাবার বুলেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা থানা।

    শুক্রবার (১৬ মে) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

    ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, একটি সাদা শপিং ব্যাগে মোড়ানো পলিথিনের ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ব্যাগটি স্থানীয় আবর্জনার স্তূপে ফেলে রাখা ছিল।

    উদ্ধারকৃত অস্ত্র দুইটি বিদেশি পিস্তল (৭.০৫ বোর, ‘Made in USA’ খোদাই করা), তিনটি খালি ম্যাগাজিন, একটি রিভলবার (দুইটি তাজা গুলি ও একটি কার্তুজসহ), ৭.৬২ বোরের চায়নিজ রাইফেলের ১০ রাউন্ড গুলি, শটগানের সাতটি রাবার বুলেট, একটি চার্জার।

    পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ অপরাধমূলক উদ্দেশ্যে এসব অস্ত্র ফেলে গেছে বা লুকিয়ে রেখেছিল।

    ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রামপুরা থানা পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ