শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • জনগণের রোষানলে পড়ার আগেই নির্বাচন দেয়ার দাবি জানালেন ফারুক

    জনগণের রোষানলে পড়ার আগেই নির্বাচন দেয়ার দাবি জানালেন ফারুক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অবিলম্বে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

    শনিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ তরুণ দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “জনগণের ক্ষোভ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নেওয়া দরকার।”

    তিনি আরও বলেন, “বর্তমান সরকারের কার্যক্রম জনগণের সমর্থন হারিয়েছে। নির্বাচনই এখন একমাত্র গ্রহণযোগ্য সমাধান।”

    প্রধান উপদেষ্টার কাছে দেশের মানুষের অনেক আশাভরসা জানিয়ে ফারুক বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। দু’এক দিনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।

    নির্বাচন দিতে সরকার কিছুটা পিছপা হচ্ছে বলেও উল্লেখ করেন বিএনপির এই সিনিয়র নেতা। দাবি তোলেন, ১৯৯১ সালে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মতো নির্বাচন দেয়ার।

    বক্তব্যে করিডোর ইস্যু নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনাও করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন