বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
  • আইনজীবীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব: মারিয়া মিম

    আইনজীবীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব: মারিয়া মিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ আসর ঘিরে 'অশ্লীলতা ও অনৈতিক আচরণের' অভিযোগ তুলে ৬ জন মডেল-অভিনেত্রী এবং ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

    বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন এই নোটিশ পাঠান। এতে মডেল-অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশা—এবং তিন নির্মাতার নাম উল্লেখ করা হয়েছে।

    আইনজীবী জাকির হোসেন দাবি করেছেন, টুর্নামেন্ট ঘিরে সামাজিক মাধ্যমে যেসব কনটেন্ট ছড়িয়েছে, তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। সংশ্লিষ্টদের কাছে তিনি ব্যাখ্যা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

    এই ঘটনায় সেই আইনজীবীর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন মডেল মারিয়া মিম। তার দাবি, জাকির হোসেন ভাইরাল হতেই তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন। 

    এ বিষয়ে মারিয়া মিম বলেন, প্র্যাকটিসে আমি কি পরে যাবো, সেটা তো আমার চয়েস। যখন মাঠে যাচ্ছি, তখন কিন্তু জার্সি পরেই যাচ্ছি। কিন্তু পারসনালি কোথায় কি পরে যাবো সেটা আমাদের পছন্দ। এখানে অশ্লীলতা ছড়ানোর কি আছে?

    নিজেকে নির্দোষ দাবি করে এই মডেল বলেন, ‘আমাদের কোনো দোষ নাই। মামলা করলে গণমাধ্যমের বিরুদ্ধে করুন। আমাদের বিরুদ্ধে কেন? খেলা চলাকালীন আমাকে যা প্রশ্ন করা হয়েছে তাই বলেছি।’ 

    লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবীর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন জানিয়ে মারিয়া মিম বলেন, ‘সেই আইনজীবী যা করেছে, এতে আমার মানহানি হয়েছে। তাই তার বিরুদ্ধে মানহানির মামলা দিব। বিশেষ করে তার কর্মকাণ্ডের পর পুরোনো ক্লিপগুলো নতুন করে ভাইরাল হয়েছে। এতে করে আমার মানহানি হয়েছে।’

    মিম আরও বলেন, ‘অবশ্যই আমি মানহানির মামলা করব। কারণ অশ্লীলতা বলে যে ভিডিওগুলো ছড়িয়েছে সেগুলো ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ মুহূর্ত। যেগুলো কেউ মোবাইলে ধারণ করে ছড়িয়েছে। কিন্তু আইনজীবী যেভাবে কথাগুলো বলেছে সেভাবে আমার মানহানি হয়েছে।’

    এই মডেল মনে করেন, আইনজীবী জাকির হোসেন ভাইরাল হতেই তাদেরকে আইনি নোটিশ পাঠিয়েছেন। তার কথায়, ‘সে ভাইরাল হওয়ার জন্যেই আসছে। কারণ খেলা শেষে সে এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে। আমার মনে হয়, তার আসলে কাজ নেই। সে কারণেই এমনটা করেছে।’ 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ