বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • অবরোধে পরিকল্পনা কর্মকর্তারা, বকেয়া বেতনের দাবিতে ২ ঘণ্টার আল্টিমেটাম

    অবরোধে পরিকল্পনা কর্মকর্তারা, বকেয়া বেতনের দাবিতে ২ ঘণ্টার আল্টিমেটাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শেরে-বাংলা নগরে বিক্ষোভে নেমেছেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী, কেয়ারটেকার ও শিক্ষকরা।

    শনিবার (১৭ মে) তারা পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে পরিকল্পনা কর্মকর্তাদের অবরোধ করেন। দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

    আন্দোলনের মুখে মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামী ২৪ মে তাদের সব দাবি মেনে বিজ্ঞপ্তি দেওয়া হবে। তবে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে দুই ঘণ্টার মধ্যে লিখিত ঘোষণা দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় তারা কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং কর্মকর্তাদের বের হতে দেবেন না বলে জানিয়েছেন।

    শনিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় সেখানে অবস্থান নিয়ে কয়েক হাজার শিক্ষক কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেছেন। তারা সেখানে এসেছেন সকাল ৮টায়। এরইমধ্যে নেতাদের ডেকে পরিকল্পনা মন্ত্রণালয় কর্মকর্তারা তাদের দাবি মেনে নেওয়ার মৌখিক ঘোষণা দেন।

    এ সময় আন্দোলনকারীদের মধ্য থেকে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার ট্রেইনার শাহাবুদ্দিন মাইকে ঘোষণা দেন কর্তৃপক্ষ দাবি মেনে নিয়েছেন। পরিকল্পনা মন্ত্রণালয় ও ইসলামী ফাউন্ডেশন সমন্বয় করে লিখিতভাবে জানাবেন। তাই তিনি সহকর্মীদের মন্ত্রণালয়ের ফটক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। কিন্তু আন্দোলনকারীরা তাতে রাজি হননি। তারা বলেন লিখিত না পেলে তারা সরবেন না।

    প্রকল্প কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, জানুয়ারি থেকে মে পর্যন্ত বকেয়া থাকা বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ, অষ্টম গ্রেডে রাজস্বভুক্ত করাসহ চার দফা দাবির প্রতি পরিকল্পনা মন্ত্রণালয় একমত। এ জন্য তাদের সময় দিতে তবে। তাও তারা প্রত্যাখ্যান করেছেন। তারা দুই ঘণ্টার মধ্যে লিখিত দাবি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ