বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
  • ট্রাম্পকে ঘিরে বিতর্কিত পোস্ট, দুঃখপ্রকাশ করলেন কঙ্গনা

    ট্রাম্পকে ঘিরে বিতর্কিত পোস্ট, দুঃখপ্রকাশ করলেন কঙ্গনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি মন্তব্যপূর্ণ পোস্ট করে সমালোচনার মুখে পড়েন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত।

    পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে দলের ভেতরেই বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর বিজেপির পক্ষ থেকে তাকে পোস্টটি মুছে ফেলতে বলা হয়। কঙ্গনা তা মুছে ফেলেন এবং নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন।

    বিষয়টি খোলাসা করে বললে, ভারতে আর অ্যাপ্‌লের জিনিস তৈরি করার দরকার নেই- সম্প্রতি এমন পরামর্শ অ্যাপ্‌‌লের এক কর্মকর্তাকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এতে রেগে যান অভিনেত্রী। এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘হঠাৎ ভালোবাসা কমে যাওয়ার (ভারতের প্রতি আমেরিকার) নেপথ্যে কী কী কারণ থাকতে পারে?’

    এরপর মোদিকে পরোক্ষভাবে ট্রাম্পের বাবা বলে অভিহিত করে কঙ্গনা লেখেন, ‘ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু সারা বিশ্বের সবচেয়ে প্রিয় নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী। ট্রাম্প দ্বিতীয় দফার প্রেসিডেন্ট। আর মোদি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। তবে নিঃসন্দেহে ট্রাম্প একজন আলফা মেল। কিন্তু আমাদের মোদি সব আলফা মেলের বাবা। আপনাদের কী মনে হয়?’

    শুধু তাই নয়, ট্রাম্পের মন্তব্য কূটনৈতিক নিরাপত্তাহীনতা থেকে না কি ব্যক্তিগত ঈর্ষা থেকে? সেই প্রশ্নও পোস্টে তুলেছেন কঙ্গনা।

    এরপর সেই পোস্ট মুছে কঙ্গনা লেখেন, ‘শ্রদ্ধেয় জেপি নড্ডাজি আমাকে ফোন করে ট্রাম্পকে নিয়ে করা আমার পোস্টটি মুছে দিতে বলেছেন।

    আমার ব্যক্তিগত মতামত এই ভাবে তুলে ধরার জন্য আমি অনুতপ্ত। নির্দেশ অনুযায়ী আমি সেই পোস্ট তৎক্ষণাৎ মুছে দিয়েছি।’

    উল্লেখ্য, এই পোস্ট কঙ্গনা মুছে দেওয়ার আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাই পোস্ট মুছে দেওয়ার পরেও ভারতীয়দের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ