বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • অবরোধে বিপর্যস্ত ঢাকা, বৃষ্টিতে ভোগান্তি দ্বিগুণ

    অবরোধে বিপর্যস্ত ঢাকা, বৃষ্টিতে ভোগান্তি দ্বিগুণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর রমনা এলাকায় একযোগে দুটি স্থানে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে দুপুর থেকে বিকেল পর্যন্ত অচল হয়ে পড়ে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো। তার ওপর হঠাৎ শুরু হওয়া বৃষ্টিপাতে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।

    বুধবার (১৪ মে) দুপুর সোয়া ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। তাদের এক দফা দাবি—ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতকের সমমান প্রদান। এর আগে দুপুর ২টা থেকে কাকরাইল মোড়ে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তিন দফা দাবির ভিত্তিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে।

    দুই দফা অবরোধে মৎস্য ভবন, গুলিস্তান, পল্টন, ফার্মগেট, কারওয়ান বাজার, নিউ মার্কেট ও বাংলামোটরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজট দেখা দেয়। বিকেল সাড়ে ৫টার পর বৃষ্টি শুরু হলে দুর্ভোগ আরও চরমে পৌঁছে। বৃষ্টির কারণে অনেকে রিকশা ও গণপরিবহন না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যের পথে রওনা দেন।

    এ প্রসঙ্গে ট্রাফিক রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শফিকুল ইসলাম জানান, “শাহবাগ ও কাকরাইল—এই দুটি পয়েন্ট দীর্ঘ সময় অবরোধ থাকায় যান চলাচলে চরম বিপর্যয় দেখা দেয়। বিকেল ঘরমুখো মানুষের চাপ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়। আমরা বিভিন্ন পয়েন্টে যানবাহন ডাইভার্ট করার চেষ্টা করছি।”

    তিনি আরও জানান, বিকল্প পথ হিসেবে নীলক্ষেত, নিউমার্কেট, বাংলামোটর ও হেয়ার রোড ব্যবহার করতে বলা হয়েছে। তবে আন্দোলনকারীরা অনড় থাকায় মূল সড়ক এখনও সচল করা যায়নি।

    জবি শিক্ষার্থীদের তিন দফা দাবি:

    ১. বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করা (২০২৫-২৬ অর্থবছর থেকে)।
    ২. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন।
    ৩. জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত একনেকে অনুমোদন ও বাস্তবায়ন।

    অন্যদিকে, ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পরে শাহবাগ অভিমুখে রওনা হন। পুলিশের ব্যারিকেড অতিক্রম করে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সন্ধ্যা পর্যন্ত সেখানেই বিক্ষোভ চালিয়ে যান।

    ঢাকাবাসীর অভিযোগ, অবরোধ ও আবহাওয়া—দুয়ের সম্মিলিত প্রভাবেই বুধবার রাজধানীতে এক বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। কর্মজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, রোগী—সবারই চলাফেরা কঠিন হয়ে পড়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ