মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আশুলিয়ায় পুকুরে ভাসমান ২ শিশুর মরদেহ উদ্ধার

    আশুলিয়ায় পুকুরে ভাসমান ২ শিশুর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারের আশুলিয়ার নিখোঁজের ১২ ঘন্টা পর মাছের ঘের থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

    বুধবার (১৪ মে) সকাল ৮টার দিকে পশ্চিম বাইপাইল শান্তিনগর এলাকার একটি মাছ চাষের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী আশুলিয়া থানা পুলিশ কে জানায় পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশু মাদ্রাসা শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করে। 

    এলাকাবাসীর ধারনা সাঁতার না জানার কারণে শিশু দুইটির এই অকালমৃত্যু, স্থানীয় জলাশয় গুলো ফ্যাক্টরীর বর্জ্য এর কারণে দূষিত থাকায় তা সাঁতার শেখার জন্য উপযোগী নয়  সেই সাথে সাঁতার শেখার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। 

    নিহত শিশুদের একজন হলেন পাবনার সাথিয়া থানার সাটিয়া কুল এলাকার রতন মোল্লার ছেলে লিমন মোল্লা (১১) এবং অন্যজন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার শিমুলিয়া এলাকার জিয়াউল সরদারের ছেলে মানিক মিয়া (৯)। তারা আশুলিয়ায় একটি মাদ্রাসায় অধ্যয়নরত ছিল।

    পুলিশ জানায়, সকাল ৭টার দিকে স্থানীয়রা শান্তিনগর এলাকার একটি পুকুরে দুইটি শিশুর মরদেহ ভাসতে দেখে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

    নিহত শিশুদের পরিবারের সদস্যরা জানান, গতকাল সন্ধ্যা থেকে লিমন ও মানিক নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর সকালে পুকুরে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে তারা সেখানে ছুটে যান এবং শিশু দুইটির লাশ দেখে পরিচয় নিশ্চিত করেন।

    আশুলিয়া  থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল্লাহ আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


    মোঃ সাইদুল আলম তৌহিদ, সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন