বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি ঢাকায়

    তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি ঢাকায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তীব্র তাপদাহ শেষে অবশেষে রাজধানী ঢাকায় নামে স্বস্তির বৃষ্টি। মঙ্গলবার (১৪ মে) দুপুর গড়ানোর পর হঠাৎ করেই আকাশ কালো হয়ে আসে এবং বিকেল নাগাদ শুরু হয় বৃষ্টিপাত।

    চলমান খরতাপ ও দাবদাহে নাজেহাল নগরবাসী এ বৃষ্টিকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন। দিনের পর দিন ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছিল। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক, ভাসমান শ্রমিক ও শিক্ষার্থীরা ভোগান্তির মুখে পড়েন।

    বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য যানজট দেখা দিলেও অনেকেই বলেন, ‘এই বৃষ্টির জন্য এতটুকু কষ্ট স্বাভাবিক।’

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপ ও জলীয়বাষ্পের উপস্থিতির কারণে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

    তবে, বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে বিভিন্ন এলাকায়, তাই নাগরিকদের সাবধানতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ