মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্রীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে মারধর

    শ্রীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে মারধর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোস্তাফিজুর রহমান সোহাগ নামে এক ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে আটকে রেখে নির্মম নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার আবদার এলাকার আফাজ মোক্তার মোড়ে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী মৃত মনসুর মোক্তারের ছেলে মোস্তাফিজুর রহমান সোহাগ স্থানীয়ভাবে একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত।

    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সোহাগ তার শিশু সন্তানকে নিয়ে ফাইজ উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ফাইজ উদ্দিন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পরে তাকে দোকানের ভেতরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়।

    স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সাথে জড়িতদের মধ্যে রয়েছে আবদার গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে ফাইজ উদ্দিন, তার ছেলে নাজমুল ও আরিফ মিয়া, শামীম, মৃত নূরুল ইসলামের ছেলে সোহেল এবং তার মেয়ে নাহার।

    ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সোহাগের মালিকানাধীন একটি জমি দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা করছে অভিযুক্ত ফাইজ উদ্দিন গং। এ নিয়ে ভুক্তভোগী একাধিকবার থানায় ও ভূমি অফিসে অভিযোগ করেছেন। কয়েকদিন আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে সোহাগকে প্রকাশ্যে হুমকি দিয়েছিল ফাইজ উদ্দিন।

    স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, “একজন বাবাকে তার সন্তানের সামনে যেভাবে পেটানো হয়েছে, তা শুধু বর্বরতা নয় এটা মানবাধিকারের চরম লঙ্ঘন।”

    অন্যদিকে অভিযুক্ত ফাইজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “সে আমার দোকানে এসে হুমকি ও চাঁদাবাজি করার চেষ্টা করেছিল, তখন আশেপাশের দোকানদাররা মিলে তাকে মারধর করেছে।”

    শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    ঘটনার পর সোহাগের পরিবার শ্রীপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।


    এস এম জহিরুল ইসলাম, গাজীপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন