শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মানবিক করিডোর নিয়ে জনমনে প্রশ্ন, যুদ্ধের শঙ্কা দেখছেন হাফিজ উদ্দিন

    মানবিক করিডোর নিয়ে জনমনে প্রশ্ন, যুদ্ধের শঙ্কা দেখছেন হাফিজ উদ্দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানবিক করিডোর ইস্যুতে জনগণ ও রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ অনিশ্চয়তায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ।

    তিনি বলেন, “মানবিক করিডোরের বিষয়ে সঠিক তথ্য নেই, এতে দেশ যুদ্ধের ঝুঁকিতে পড়তে পারে।”

    মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই উদ্বেগের কথা জানান।

    হাফিজ উদ্দিন আহমদ বলেন, কোন আগ্রাসনের সাথে জড়িত না হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, এই দুর্বল সরকারের পেছনে জনগণ নেই। সেইসাথে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সরকার এখনও নির্বাচনের পথে যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

    অপরদিকে, গোলটেবিলে শেখ হাসিনা সরকারের ভারতের সাথে করা নদী চুক্তির কঠোর সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পরিবেশের ক্ষতি হবে জেনেও এমন চুক্তি করায় ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ে পড়েছে বাংলাদেশে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন