মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • উন্নত ভালুকা গঠনে সবার সহযোগিতা চান ইউএনও মাহমুদ

    উন্নত ভালুকা গঠনে সবার সহযোগিতা চান ইউএনও মাহমুদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভালুকা উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রূপে গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি সকল মহলের সম্মিলিত উদ্যোগে চলমান কার্যক্রম ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ এক শুভেচ্ছা বার্তায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই কর্মযজ্ঞে সরকারি দপ্তর, বেসরকারি সংগঠন ও সর্বস্তরের মানুষের নিরবচ্ছিন্ন সমর্থন এবং ভালোবাসা পেয়েছি।”

    পুনর্বাসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বাভাবিক কিছু প্রতিবন্ধকতার কথা স্বীকার করে ইউএনও বলেন, “এ ধরনের সমস্যাগুলো খুবই স্বল্পপরিসরের, এবং আমি এগুলোকে বড় করে দেখছি না। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এসব নিয়ে ইতোমধ্যে মন্তব্য করেছেন, যা হয়তো তাদের শুভকামনা ও ভালোবাসা থেকেই এসেছে।”

    তিনি আরও যোগ করেন, “আমি বিশ্বাস করি মতানৈক্য, আলোচনা ও সমালোচনা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ এবং এগুলো কাজকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করাতে সাহায্য করে।”

    ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ সকলকে অনুরোধ করে বলেন, “এসব ছোটখাটো বিষয় নিয়ে বিভ্রান্ত না হয়ে সবাই যেন ঐক্যবদ্ধভাবে ভালুকার উন্নয়নে কাজ করি। আমরা কেউ কারও প্রতিপক্ষ নই; বরং আমরা সবাই একে অপরের সহযোগী।”

    তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, “ভালোর জন্য, বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে আমি এবং আমরা সবাই প্রস্তুত। ভালুকাবাসীর প্রতি আমার পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রয়েছে।”


    সাজ্জাদুল আলম খান, ভালুকা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন